কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত।
বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ দিন ধার্য করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ জুলাই ভোরে শ্যামলীর বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এ ঘটনায় আদাবর থানায় মামলা করেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার। ওইদিন মধ্যরাতে যশোরের অভয়নগরে ঢাকাগামী একটি বাস থেকে র্যা ব সদস্যরা তাকে উদ্ধার করেন। এর আগে মোবাইল ফোন ট্র্যাকিং করে খুলনায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরের দিন তাকে ঢাকায় ফিরিয়ে আনলে আদালতে জবানবন্দি দিয়ে তিনি নিজে অপহৃত হওয়ার দাবি করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: