আদালত

৫৭ ধারায় গ্রেপ্তার খুলনার সাংবাদিক লতিফের জামিন

 আব্দুল লতিফ
আব্দুল লতিফ

আইসিটি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার খুলনার সাংবাদিক আব্দুল লতিফকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।

বুধবার খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবিন পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মতিয়ার রহমান মোল্লা বলেন, অনলাইনে যে সংবাদটি প্রকাশিত হয়েছিলো সেটি শুধু শেয়ার করেছিলেন লতিফ—এ কারণে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হতে পারে না।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর নিজেই বলেন, প্রকাশিত সংবাদে তার কোনো মানহানি হয়নি তারপরও সুব্রত কুমার ফৌজদার অতিউৎসাহী হয়ে মামলা দায়ের করেছেন।

গত সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় করা মামলায় সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে ডুমুরিয়া উপজেলার খরসংঘ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ এ হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

লতিফ খুলনা থেকে প্রকাশিত 'দৈনিক প্রবাহের' ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি । তার বিরুদ্ধে সোমবার রাতে মামলাটি করেন যশোর থেকে প্রকাশিত 'দৈনিক স্পন্দনের' ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদার।

প্রসঙ্গত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর বিতরণ করা একটি ছাগল পরের দিন মারা যায়। ওই ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করার তার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত কুমার নামের একজন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ