উপাচার্য নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করেছে আপিল বিভাগ।
১৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের করা এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে ২৯ জুলাইয়ের সিনেট বৈঠক নিয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় আদালত।
আদেশে বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন বর্তমান উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। তার সময়সীমা ছিল আগামী ২৪ আগস্ট পর্যন্ত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: