বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় শুক্রবার প্রধান আসামি তুফান ও নারী কাউন্সিল মার্জিয়া আক্তার রুমকিকে আরো ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে এই ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত মিলেছে। কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কে এম সাইফুল ইসলামের নেতৃত্বে সোমবার নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার, তার স্ত্রীর বড়বোন মার্জিয়া আকতার রুমকি ও তার সহযোগী মুন্নাকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: