আদালত

না’গঞ্জে পাঁচ খুন: একমাত্র আসামি মাহফুজের মৃত্যুদণ্ড

না’গঞ্জে পাঁচ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজের মৃত্যুদণ্ড
না’গঞ্জে পাঁচ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আকতার এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত: ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে গৃহবধূ তাসলিমা, তার ছেলে শান্ত, মেয়ে সুমাইয়া, তাসলিমার ছোট ভাই মোরশেদুল ওরফে মোশাররফ ও তার জা লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানকে সন্দেহভাজন আসামি উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত বছরের ৬ এপ্রিল মামলার তদন্তের পর ভাগ্নে মাহফুজকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ মামলায় সর্বমোট ২৩ সাক্ষীর সবার সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।

নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন বলেন, আসামিকে ৫ জন হত্যার ঘটনায় আদালত পাঁচ বার মৃত্যুদণ্ড দিয়েছে তবে একবার মৃত্যুদণ্ড কার্যকর করা হলেই বাকিগুলো কার্যকর বলে গণ্য হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ