আদালত

আশিয়ান সিটি প্রকল্প অবৈধ, হাইকোর্টের রায় আপিলে বহাল

হাইকোর্ট
হাইকোর্ট

রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।

আদেশে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা রিভিউয়ের রায় স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে আশিয়ান সিটির বিষয়ে হাইকোর্টের রিভিউ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করেছে আদালত।

আদালতে আশিয়ান সিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।

রিটকারী সংগঠনগুলের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত: ২০১৪ সালের ১৬ জানুয়ারি আশিয়ান সিটির আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে আশিয়ান সিটি কর্তৃপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ