টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কলেজছাত্র রাজন মিয়া হত্যার দায়ে ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার টাঙ্গাইলের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন।
২০১৪ সালের ১৪ এপ্রিল ভূঞাপুরে কলেজছাত্র রাজনকে মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে ওই দিনই তিনি মারা যান।
পরে ১৭ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত করে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: