আদালত

টাঙ্গাইলে জেএমবির ১৪ সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

টাঙ্গাইলে জেএমবির ১৪ সদস্যের ২০ বছর করে কারাদণ্ড
টাঙ্গাইলে জেএমবির ১৪ সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

টাঙ্গাইলে বিস্ফোরক মামলায় মঙ্গলবার জেএমবির ১৪ সদস্যকে ২০বছর করে কারাদণ্ডসহ অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর আহমেদ এ রায় ঘোষণা করেন।

কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট টাঙ্গাইলের কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় তারা।

একটি বিস্ফোরক মামলায় জেএমবির ১৪ সদস্যকে ২০বছর করে কারাদণ্ডসহ অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলো: নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য আমানুল্লাহ, আরমান বিন আজাদ, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, মিজান, আব্দুল আহাদ, হাবিল, রুস্তম, তারিক, দেলোয়ার হোসেন, ইয়ামিন, সাইদুল ইসলাম ও রাসেল। তাদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান এবং আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট শামীম চৌধুরী দয়াল ও অ্যাডভোকেট নাজিম উদ্দিন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ