শেরপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলে উদ্দিন এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামি মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।
২০১৫ সালের ২৬ জুন ১০ বছরের শিশুকে ধর্ষণ করে মনির হোসেন। এ ঘটনায় করা মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিল আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: