প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ২১ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন দেন।
আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও মহানগর গোয়েন্দা পুলিশ তা দাখিল করতে পারেনি।
উল্লেখ, ২০১৬ সালের ৩১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজ অফিসকক্ষে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে আছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: