সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিনই আবেদনটি করা হয়েছে।
বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় ১ আগস্ট প্রকাশিত হয়।
এদিকে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয়।
এ রায় বিশেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আসছেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: