ভারতের সুপ্রিম কোর্ট ‘তিন তালাক’কে (ডিভোর্স) অবৈধ ঘোষণা করেছে— মুসলিম রীতিতে তিন তালাকের বিষয়টিকে মঙ্গলবার অবৈধ ঘোষণা রায় দেশটির সুপ্রিম কোর্ট।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচিত এ মামলার বাদীদের সমর্থন দিয়েছে এবং নারীদের জন্য 'তিন তালাক' অসাংবিধানিক, মর্যাদাহানিকর ও পক্ষপাতমূলক বলে ঘোষণা করেছে।
এনডিটিভির খবরে বলা হয়, দাঁড়িয়ে তিন বার ‘তালাক’ বলে স্ত্রী পরিত্যাগ করার যে বিতর্কিত রীতি ইসলাম ধর্মে প্রচলন রয়েছে, তা নিষিদ্ধ করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।
রায়ে বলা হয়, 'তিল তালাক' নারীদের মৌলিক অধিকারকে খর্ব করে।
বেশ কিছু মুসলিম নারী স্কাইপে, হোয়াটস অ্যাপের মাধ্যমে তালাকপ্রাপ্ত হন— এ ধরনের তালাকের রীতি বন্ধ করতে তারা সুপ্রিম কোর্টে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি শেষে এটিকে নিষিদ্ধ করা হয়েছে।
এ সংক্রান্ত মামলার শুনানির পর পাঁচ বিচারকের মধ্যে তিন বিচারক- তিন তালাকের বিষয়টিকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেন।
বাকি দুই বিচারক এ সংক্রান্ত সরকারের নতুন আইন প্রণয়নের আগ পর্যন্ত ছয় মাসের জন্য এটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দেন।
তবে অধিকাংশ বিচারক মতামত দিয়েছেন যে, 'তিন তালাক' ধর্মীয় অনুশীলনের অবিচ্ছেদ্য অংশ নয়— এটি সাংবিধানিক মূল্যবোধের লঙ্ঘন।