আদালত

ভেজাল সিরাপে ২৮ শিশুর মৃত্যু, দুই কর্মকর্তা বরখাস্ত

ঔষধ প্রশাসন অধিদপ্তর
ঔষধ প্রশাসন অধিদপ্তর

ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন : উপ-পরিচালক আলতাফ হোসেন ও সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে স্বাস্থ্যসচিব এ তথ্য জানান।

পরে বিষয়টি হলফনামা আকারে দাখিলের আদেশ দেয় আদালত। হলফনামা আকারে দাখিলের পরই এ বিষয়ে আদেশ দেয়া হবে।

আদালতে স্বাস্থ্য সচিবের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে অদক্ষতা ও অযোগ্যতা প্রমাণ হওয়ার পরও ঔষধ প্রশাসনের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় গত ১৮ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে তলব করে হাইকোর্ট।

গতকাল বুধবার তিনি আদালতে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে আদালতে যে ব্যাখ্যা দেন তা গ্রহণ করেননি হাইকোর্ট।

যথাযথ ব্যাখ্যা নিয়ে স্বাস্থ্য সচিবকে আজ (বৃহস্পতিবার) ফের হাজির হতে নির্দেশ দেয় আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ