আদালত

সুন্দরবনের ১০ কি.মি. মধ্যে শিল্প-কারখানা নয়: হাইকোর্ট

সুন্দরবন
সুন্দরবন

সুন্দরবনের আশপাশে ১০কিলোমিটার এলাকার মধ্যে কত শিল্প প্রতিষ্ঠান আছে তা আগামী ৬ মাসের মধ্যে তালিকা আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে এ আদেশ দিয়েছে।

পাশাপাশি সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো শিল্প কারখানা স্থাপন না করারও আদেশ দেয় দিয়েছে আদালত।

'সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন' এর সভাপতি শেখ ফরিদুল ইসলাম জনস্বার্থে হাইকোর্টে এ রিট করেন।

রিটে বিবাদী করা হয় পরিবেশ, বন ও ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১২ জনকে।

আদালতে রিট আবেদনের শুনানি করেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন এবং তার সঙ্গে ছিলেন শেখ তাহসান আলী, ব্যারিস্টার রুমানা জামান, ব্যারিস্টার মো. আসিফুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ