আদালত

বিশ্লেষকদের মতামত

বিচার বিভাগের প্রতি আস্থাহীনতা গণতন্ত্রের জন্য সুখকর নয়

আদালত
আদালত

সুপ্রিম কোর্টের কোনো রায় নিয়ে কারো দ্বিমত থাকলে আইনি উপায়ে তার জবাব দেয়া যেতে পারে তবে এটি নিয়ে আদালতের বাইরে তর্ক-বিতর্ক কোনোভাবেই সমীচিন নয় বলে অভিমত আইনজ্ঞদের।

তারা বলছেন, এতে করে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা তৈরি হতে পারে, যা গণতন্ত্রের জন্য সুখকর নয়। তবে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে একটি বিশেষ মহল ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর্যবেক্ষণ নিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা করছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং এর পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গণের পাশাপাশি উত্তপ্ত আইন অঙ্গনও। সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে প্রতিদিনই চলছে পক্ষে-বিপক্ষে সমাবেশ। দেশের বড় দুই রাজনৈতিক দলের আইনজীবীদের সংগঠনগুলোর মধ্যে কেউ কেউ যেমন ওই রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন, আবার এটি বাতিল চেয়ে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও তোলা হচ্ছে।

সর্বোচ্চ আদালতের কোনো রায় বা পর্যবেক্ষণ নিয়ে এ ধরনের অবস্থান কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবীরা।

তিনি বলেন, কোনো রায় নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিকার চাওয়ার অন্যতম জায়গা আদালত, এর বাইরে গিয়ে কোনো সমালোচনা বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে। তবে আদালত বিষয়ক কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার তাগিদ তাদের।

রাজনৈতিকভাবে ফায়দা লুটতে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটি বিশেষ মহল বিচার বিভাগ, সংসদ ও সরকারকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ