আদালত

বিজিএমইএ সময় পেল ৫ অক্টোবর

হাইকোর্ট
হাইকোর্ট

রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন সরাতে একবছর সময় চেয়ে সংগঠনটির পক্ষ থেকে করা আবদনের শুনানি ৫ অক্টোবর।

সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এ দিন ঠিক করেন।

সংস্থাটির আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, সেই সঙ্গে ভবন ভাঙতে বিজিএমইএ কর্তৃপক্ষকে বেধে দেয়া ৬ মাসের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত ১২ মার্চ আপিল বিভাগ বিজিএমইএকে ভবন ভাঙতে ৬ মাস সময় বেধে দেয় যা কাল- মঙ্গলবার শেষ হচ্ছে। ঠিক একদিন আগে বিজিএমইএর আবেদনের ওপর আদালত এ আদেশ দিয়েছে।

গত ২৩ আগস্ট কার্যালয় অন্যত্র সরাতে আরও একবছর সময় চেয়ে আবেদনটি করে।

আদালতে বিজিএমইএ’র পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।

নতুন ভবনে যেতে আদালতের কাছে আরো একবছর সময় চেয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএয়ের সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। শনিবার দুপুরে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।

উল্লেখ, ২০১০ সালের ২ অক্টোবর একটি ইংরেজি দৈনিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ বিষয় নিয়ে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি হাইকোর্টের দৃষ্টিগোচর করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের রায়ে বিজিএমইএ ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ। এই লিভ টু আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ