আদালত

বিসিবির এজিএম ও ইজিএমে বাধা নেই

হাইকোর্ট
হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের কার্যক্রম কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

তবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) নিয়ে কোনো আদেশ দেয়নি আদালত ফলে ২ অক্টোবর এ দুটি সভা হতে বাধা নেই।

মঙ্গলবার বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দিয়েছে।

গতকাল বিসিবি বর্তমান কমিটির কার্যক্রম, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষ হয়।

বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন এনে পাঁচ বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি চিঠিকে কেন্দ্র করে যে আইনি জটিলতার শুরু হয়, তার ধারাবাহিকতায় রোববার এ রিট আবেদনটি করেন বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন।

শুনানিতে বিসিবির ও এনএসসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদনকারীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মাদ আলী ও ব্যারিস্টার মাহবুব শফিক।

অ্যাটর্নি জেনারেল ২০১৩ সালে নির্বাচিত বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের চার বছরের ‘সাফল্যের’ কথা তুলে ধরে বলেন, ২০০৮ সালে যে প্রক্রিয়ায় বোর্ডের কাউন্সিলররা নির্বাচিত হয়েছিলেন, বোর্ড গঠন করেছিলেন। ঠিক একই প্রক্রিয়ায় এই কমিটি গঠন করা হয়। ফলে এই কমিটি আইনতই তার কার্যক্রম পরিচালনা করছে।

২০১২ সালে এনএসসি বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের পদক্ষেপ নিলে তার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান মোবাশ্বের হোসেন ও বিসিবির নির্বাহী কমিটির সাবেক সদস্য ইউসুফ জামিল বাবু।

আপিল বিভাগ গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা বিসিবির হাতে রেখে এ বছরই রায় দেয়।

ওই রায়টি তুলে ধরে মাহবুবে আলম বলেন, বিসিবির গঠনতন্ত্র সংশোধনের রায়ের সময় আপিল বিভাগ যদি বর্তমান কমিটিকে অকার্যকর বলে গণ্য করত তাহলে গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা বিসিবির হাতে দিত না।

এ আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একে ‘নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার প্রয়াস’ বলে মন্তব্য করেন মাহবুবে আলম।

বর্তমান কমিটি আগামী ২ অক্টোবর এজিএম ও ইজিএম ডেকেছে; তা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা এই রিট আবেদনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়।

আপিল বিভাগের রায়কে ‘নিজেদের পক্ষে’ দাবি করে প্রথমে বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম এবং এজিএম ও ইজিএমের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিস পাঠিয়েছিলেন মোবাশ্বের।

নির্ধারিত সময়ে নোটিসের জবাব না পেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন বিসিবির সাবেক এ পরিচালক।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১ মার্চ গঠনতন্ত্র সংশোধন করে বিসিবি। সেটি অনুমোদন না দিয়ে কিছু সংশোধনী এনে ওই বছরের নভেম্বরে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে এনএসসি। পরে ডিসেম্বরের এনএসসির সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রয়াত ইউসুফ জামিল বাবু ও মোবাশ্বের হোসেন। ওই রিটের ২০১৩ সালের ২৭ জানুয়ারি হাইকোর্ট রায় দেয়। রায়ে এনএসসির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করা হয়। পরদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে এনএসসি ও বিসিবি। একই বছর ২৫ জুলাই আপিলের অনুমতি দেয়া হয়। পরে দেশের স্বার্থ বিবেচনায় এনএসসির সংশোধিত গঠনতন্ত্রই নির্বাচনের অনুমতি পায় বিসিবি।

এ বিষয়ে গত ২৬ জুলাই আপিল বিভাগের দেয়া রায়ে বলা হয়, বিসিবির গঠনতন্ত্র এনএসসি সংশোধণ করতে পারবে না। কিন্তু এরপরেও ফের এজিএম ও ইজিএম নিয়ে আইনী জটিলতার মধ্যে পড়ে বিসিবি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ