চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে বোমা হামলার ঘটনায় আলাদা দুইটি মামলার রায়ে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবি'র ৩ সদস্যের প্রত্যেকের ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম সাহাদাত হোসেন ভূঁইয়া এই রায় দেন।
এসময় দুই মামলায় সাত বছর করে প্রত্যকের ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত তিন জঙ্গি হলো: জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শাহাদাত আলী ও বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান। এর মধ্যে দুই জন কারাগারে রয়েছে।
আসামি জাহিদুল ইসলামকে ২০১৪ সালে ত্রিশাল এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমাবর্ষণ করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা।
গাজীপুরের কাশিমপুর কারগার থেকে হাজিরা দেয়ার জন্য জাহিদুল ইসলামকে ময়মনসিংহ আদালতে নেয়া হচ্ছিল।
২০১৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন ও মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়।