থাইল্যান্ডের একটি আদালত বুধবার দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রাকে তার অনুপস্থিতিতেই পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। খবর এএফপি’র।
ইংলাক ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তারপর গত মাসে গোপনে দেশত্যাগ করেন।
ইংলাক সরকারের ব্যর্থ চাল নীতি নিয়ে জান্তারা তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিচারক বলেন,‘অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া আদালত এ সাজা প্রত্যাহার না করার বিষয়ে সর্বসম্মতভাবে একমত হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: