আদালত

ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে প্রধান বিচারপতিকে: জয়নুল আবেদীন

জয়নুল আবেদীন
জয়নুল আবেদীন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটিতে যেতে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে— এ দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াসহ কয়েকটি বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সমিতির সভাপতির কক্ষের সামনে ব্রিফিংয়ে জয়নুল আবেদীন বলেন,‘ আমাদের আইনজীবী সমিতি মনে করে তার (প্রধান বিচারপতি) ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে, তিনি যাতে এক মাসের জন্য ছুটিতে চলে যান। আপনারা জানেন, জাতি জানে, সারা পৃথিবীর মানুষ জানে যে একটি জাজমেন্টের পর তাকে একটি রাজনৈতিক দল, সরকার বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিল। আমরা মনে করি, সেই চাপের অংশ হিসেবে গতকাল তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তিনি ছুটিতে যাননি এবং তাকে যেতে বাধ্য করা হয়েছে। সেজন্য আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রকৃত রহস্য জানার এবং জাতির কাছে প্রকাশ করার জন্য আমাদের প্রচেষ্টা আইনজীবী সমিতির পক্ষ থেকে অব্যাহত থাকবে।

সিনিয়র আইনজীবীদের সঙ্গে মিটিং করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে জানান তিনি।

এদিকে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপির সমর্থক আইনজীবীরা সমিতি ভবনে স্লোগানসহ বিক্ষোভ মিছিল করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ