আদালত

মেডিকেলে ভর্তি: দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটতে বাধা নেই

হাইকোর্ট
হাইকোর্ট

চলতি শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আইনজীবীরা জানান, এ আদেশের ফলে পরীক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটতে আর কোনো বাধা নেই।

বুধবার রাষ্ট্রপক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা দু'টি আবেদনের শুনানি শেষে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই এ বিষয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আগামী ৬ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১২ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মেডিকেল কলেজে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত স্থগিত করে। একইসঙ্গে ৫ নম্বর কেটে নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।

পরে ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত ওই আদেশ স্থগিত করে ৩ অক্টোবর আবেদনের শুনানির দিন ঠিক করে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পাঠিয়ে দেয়।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে মেধা তালিকা তৈরির সময় পাঁচ নম্বর কেটে নেয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে গত ২৭ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ একটি রিট দায়ের করেন।

রিটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাঁচ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত মৌলিক অধিকারের পরিপন্থী দাবি করে তা বাতিলের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বিবাদী করা হয়।

এর আগে গত ২০ আগস্ট গণমাধ্যমে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৬ অক্টোবর মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ