প্রধান বিচারপতি এস কে সিনহা তার বাসায় আছেন এবং এ বিষয়ে তিনি নিশ্চিত জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনসহ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সিনহার অবস্থা জানতে চেয়ে মৌখিক আবেদন করতে গেলে বিচারপতি ওয়াহহাব মিয়া তাদের এ কথা বলেন।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহা গত মঙ্গলবার থেকে এক মাসের ছুটিতে যাওয়ায় গত কয়েকদিন ধরে চলছে নানামুখী আলোচনা।
সরকার প্রধান বিচারপতিকে চাপ দিয়ে ছুটিতে পাঠিয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, প্রধান বিচারপতির অবস্থান নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ নেই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: