দেশে আইনের শাসন বজায় রাখতে হলে বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে সহযোগী হয়ে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।
সোমবার সকালে সফররত রাশিয়ান প্রধান বিচারপতি ভাইচেস্লাভ লেবেদভের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকের পর রাশিয়ার উচ্চ আদালতের সঙ্গে সুপ্রিম কোর্টের একটি সমঝোতাস্মারক সই হয়।
রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের-উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এ সমঝোতাস্মারকের মধ্যদিয়ে বিচারিক দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতার বিনিময় আরো সহজ হবে।
এদিকে, দুপুরে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রধান বিচারপতি লেবেদভ। পরে বিকেলে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: