ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আসামিপক্ষের আপিলের ওপর পুনরায় শুনানি করবে সর্বোচ্চ আদালত। মামলাটি শুনানির জন্য ১৭ অক্টোবর ধার্য করা হয়েছে।
মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ নতুন শুনানির দিন রেখেছে।
এর আগে গত ২০ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে আদালত রায়ের দিন ১০ অক্টোবর ঠিক করে।
তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের পক্ষে আইনজীবী না থাকায়ে শুনানি পিছানো হয়।
গত ২০১২ সালের ৫ মার্চ রাজধানীর গুলশানে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালাফ আল আলী। পরে একই বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: