আদালত

এমপি রানার জামিন সংক্রান্ত শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত মুলতবি

আমানুর রহমান খান রানা
আমানুর রহমান খান রানা

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি টাঙ্গাইলের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন সংক্রান্ত শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এমপি রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য রানা গত এপ্রিলে হাইকোর্ট থেকে জামিন পেলেও গত ৮ মে আপিল বিভাগ তা চার মাসের জন্য স্থগিত করে দেয়। সেই সঙ্গে নিম্ন আদালতে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। এর আগে গত ২৩ আগস্ট এমপি রানার জামিন সংক্রান্ত শুনানি আজ ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি (স্ট্যান্ড ওভার) রেখে আদালত।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামী করে তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গতবছর ১৮ সেপ্টেম্বর এমপি রানা টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ