সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে রোববার রদবদল করে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ প্রশাসনের দায়িত্বরত বেশ কয়েকজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। আজ রোববার
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে তাদের অন্যত্র বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে দেখা গেছে, রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার জাবিদ হোসাইন ও সাব্বির ফয়েজ, স্পেশাল অফিসার ইসমাইল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার, আজিজুল হক ও ফারজানা ইয়াসমিন, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমানকে অন্যত্র বদলি করা হয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁও, পিরোজপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, সাতক্ষীরা, বরগুনা, লক্ষ্মীপুর, খুলনা, মাদারীপুর, কিশোরগঞ্জ, মেহেরপুর ও বাগেরহাটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের কর্মকর্তাদের বদলির নোটিশ দেয়া হয়েছে।