কোন প্রেক্ষাপটে সুপ্রিমকোর্ট বিবৃতি দিয়েছিল তা সহকর্মী বিচারপতিদের অবহিত করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। সোমবার বিকেলে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় তিনি বিষয়টি অবহিত করেন।
সভা সূত্র জানা গেছে, দায়িত্বরত প্রধান বিচারপতির সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সভাটি অনুষ্ঠিত হয়।
সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের ফুলকোর্ট সভা ডেকেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ কথা বলা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ অক্টোবর রোজ সোমবার বেলা ৪ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয়
বিভাগের মাননীয় বিচারপতিগণের অংশগ্রহণে অত্র কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
এর আগেও দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বগ্রহণ করার পর একটি ফুলকোর্ট সভা হয়েছে।