যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক এ রায় দেন।
এসময় সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।
গত ২০০৫ সালের ২০ মে স্ত্রী নাজমা বেগমকে পিটিয়ে হত্যা করে রফিকুল ইসলাম।
সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় রফিকুলকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: