বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহ মামলায় করা অভিযোগপত্র আমলে নিয়ে এ পারোয়ানা জারি করেন।
এ মামলার অপর আসামি একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে আটক রয়েছেন। আর এ মামলার অপর দুই আসামি হলেন: একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও প্রতিবেদক কনক সারওয়ার।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলাটির অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য ছিল।
এর আগে আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এমদাদ হোসেন তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: