আদালত

মানবতাবিরোধী অপরাধ

গাইবান্ধার জামাত নেতা আজিজসহ ৬ জনের মামলার রায় যে কোনো দিন

গাইবান্ধার জামাত নেতা আজিজসহ ৬ জনের মামলার রায় যে কোনো দিন
গাইবান্ধার জামাত নেতা আজিজসহ ৬ জনের মামলার রায় যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক এমপি ও জামাত নেতা পলাতক আবু সালেহ মুহম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় জনের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।

সোমবার বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চে উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছে।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন।

এছাড়া পলাতক পাঁচ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম শুনানি করেন।

কারাগারে আটক এক আসামি আবদুল লতিফের পক্ষে ছিলেন খন্দকার রেজাউল করিম।

গত ৯ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

গত ১২ অক্টোবর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নতুন দিন ঠিক করা হয়।

উল্লেখ, ২০১৬ সালের ২৮ জুন মামলায় ৬ আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ (চার্জ) আমলে নিয়ে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পলাতক ৫ আসামি হল:- জামাত নেতা আবদুল আজিজ, রুহুল আমিন ওরফে মঞ্জু, আবু মুসলিম মোহাম্মদ আলী, নাজমুল হুদা ও আবদুর রহিম মিঞা।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকায় গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের তিনটি অভিযোগ রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ