আদালত

আপন জুয়েলার্সের মালিক দিলদারসহ ৫ জন কারাগারে

আপন জুয়েলার্স
আপন জুয়েলার্স

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং তার ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানানোর পর তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

রাজধানীর গুলশান থানার দুটি ও রমনা থানার একটি মামলায় আদালতে হাজির হন দিলদার হোসেন।

একই সঙ্গে ধানমন্ডি ও উত্তরা থানার দুটি মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তার দুই ভাই।

গত ৬ মে ধর্ষণের অভিযোগে দুই শিক্ষার্থী বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনকে আসামি করে মামলা করেন।

ওই মামলা ধামাচাপা দিতে বিপুল অর্থ খরচের চেষ্টার অভিযোগের পর আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।

পরে চোরাচালানের মাধ্যমে প্রায় ১৫ দশমিক ৩ মণ স্বর্ণ ও সাত হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার এবং এসব মূল্যবান সামগ্রী কর নথিতে গোপন রাখায় আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত ১২ আগস্ট পাঁচটি মামলা হয়।

রাজধানীর গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা পূর্ব থানায় এসব মামলা করে শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ