আদালত

দুর্নীতি মামলায় বিএনপির সাবেক সাংসদ ওহাবের ৮ বছরের কারাদণ্ড

আব্দুল ওহাব
আব্দুল ওহাব

দুর্নীতি মামলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টায় যশোর স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

সরকারপক্ষের আইনজীবী দুদকের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাদণ্ডের পাশাপাশি আদালত জ্ঞাত আয় বহির্ভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে।

এদিকে, রায় প্রত্যাখ্যান করে উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলায় হরতাল আহ্বান করেছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো।

গত ২০০৮ সালে দুনীতি দমন কমিশন এ মামলা দায়ের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ