আদালত

খালাফ হত্যা মামলার রায় কাল

খালাফ আল আলী
খালাফ আল আলী

ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে পুনঃ শুনানি শেষ হয়েছে।

আগামীকাল-বুধবার রায়ের দিন ঠিক করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ দিন দিয়েছে।

এর আগে গত ২০ আগস্ট শুনানি শেষে রায়ের ১০ অক্টোবর দিন ধার্য করে আদালত। তবে রায় প্রস্তুত না হওয়ায় ওই দিন নতুন করে ১৭ অক্টোবর দিন নির্ধারণ করে আদালত। এ পর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে শুনানির জন্য একটি আবেদন করা হয়। ওই আবেদন আমলে নিয়ে আপিল বিভাগ রায় ঘোষণা না করে ৩১ অক্টোবর পুনঃশুনানির দিন ঠিক করে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ মার্চ রাত ১টায় রাজধানীর গুলশানের কূটনীতিক এলাকায় নিজ বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মারা যান তিনি।

এ ঘটনায় ৭ মার্চ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন হত্যা মামলা করেন। ওই মামলায় একই বছরের ৩০ ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। রায়ে মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

তার হলেন: সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত চার আসামি ওই বছরই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১৩ সালের ১৮ নভেম্বর আপিলের বিষয়ে রায় দেয় হাইকোর্ট। রায়ে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এ ছাড়া আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। পলাতক সেলিম চৌধুরী খালাস পান। ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ