আগামী নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজার স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া।
এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আগামী ৯ নভেম্বর পর্যন্ত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত।
খালেদার বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলা করে দুদক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: