আদালত

এবার রাজধানীসহ সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

এবার রাজধানীসহ সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ
এবার রাজধানীসহ সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

রাজধানীর পাশাপাশি এবার সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আনা এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছে আদালত।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে রাজধানীতে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধের নির্দেশ চেয়ে এ রিট করা হয়। ওই রিটেই সম্পূরক আবেদনে সারা দেশেই এর ব্যবহার বন্ধে আবেদন পেশ করা হয়।

গত ২৩ আগস্ট রিটটির প্রাথমিক শুনানি শেষে হাইড্রলিক হর্ন বন্ধ প্রশ্নে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। একই সঙ্গে রাজধানীতে চলাচলকারী সকল যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ, ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনও যেসব হর্ন রয়েছে, তা জব্দে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয় হাইকোর্ট।

ওই আদেশে দু’সপ্তাহের মধ্যে হাইড্রোলিক হর্নের আমদানি-ব্যবহার নিষিদ্ধের এ আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদনও দিতে বলে আদালত। এর পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর বিষয়টি নিয়ে প্রতিবেদন দাখিল করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টরা। ওইদিন প্রতিবেদন দেখার পর এখনো যেসব গাড়ির মালিক-চালকের কাছে হাইড্রোলিক হর্ন রয়েছে, সেগুলো ১৫ দিনের মধ্যে নিকটস্থ থানা পুলিশের কাছে জমা দেয়ার নির্দেশ দেয় আদালত। আদেশে আরো উল্লেখ করে যে, যেসব হাইড্রোলিক হর্ন জমা হবে, সেগুলো ধ্বংস করতে হবে।

হাইড্রলিক হর্ন বন্ধ সংক্রান্ত এ রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না, যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ