গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় হাসপাতালকর্মী রিংকু হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমববার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাকিব ও কালন আদালতে উপস্থিত ছিলেন। তবে এখনো পলাতক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আলামিন।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে ২০১৫ সালের ১২ জুন হাসপাতালকর্মী রিংকুকে কুপিয়ে হত্যা করে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: