নাটোরের উত্তরা গণভবনে শত বছরের ঐতিহ্যবাহী গাছ কাটার মামলায় ঠিকাদার সোহেল ফয়সালকে একদিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এ আদেশ দেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা শাহ আলম জিজ্ঞাসাবাদের জন্য সোহেল ফয়সালকে সাতদিনের রিমান্ডে নিতে আদালতের কাছে আবেদন করেন।
আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্প্রতি উত্তরা গণভবনে ঝড়ে ভেঙে যাওয়া ও মরা গাছ কেটে নেয়ার টেন্ডারের নামে কয়েক লাখ টাকার ভালো গাছ কেটে নেয় ঠিকাদার সোহেল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: