আদালত

সমাজে অপরাধ নির্মূলে আমৃত্যু কারাবাস সাজাটি বহাল থাকা প্রয়োজন

মাহবুবে আলম
মাহবুবে আলম

যাবজ্জীবন সাজার বিষয়ে আপিল বিভাগের দেয়া দুটি রায় বিভ্রান্তি তৈরি করছে—তাই বিষয়টির একটি সুরাহা হওয়ার প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস জানিয়ে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে সোমবার যে রিভিউ আবেদন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

তিনি জানান, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের সাজার হাত থেকে বাঁচানোর জন্য এ রিভিউ করা হয়ে থাকতে পারে।

তবে এই অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে রিভিউ আবেদনকারী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, শুধুমাত্রা সাজার বিভ্রান্তি দূর করতেই এ আবেদন করা হয়েছে।

আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে ২০১৩ সালে একটি মামলার রায়ে বলা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হলো সাড়ে ২২ বছরের কারাবাস। কিন্তু এবছর ১৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আরেকটি হত্যা মামলার রায়ে বলা হয়, দণ্ডবিধির ৫৩ ও ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হবে আমৃত্যু কারাবাস। এর ফলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সবাইকেই আমৃত্যু কারাগারে থাকতে হবে। আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে সোমবার রিভিউ আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বিষয়টি নিয়ে আপিল বিভাগে আগের রায়টি বাতিল না করে পরের রায়টি দেয়ার কারণেই এই বিভ্রান্ত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, সমাজে অপরাধ নির্মূল করতে হলে আমৃত্যু কারাবাস সাজাটি বহাল থাকা প্রয়োজন।

যুদ্ধাপরাধীদের সাজা থেকে বাঁচাতে এই রিভিউ আবেদন করা হয়ে থাকতে পারে বলেও মত দেন তিনি।

তবে মানবতাবিরোধী অপরাধীদের যে আইনে বিচার করা হচ্ছে তারসঙ্গে এর কোনো সম্পর্ক নেই উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, শুধুমাত্র সাজার বিভ্রান্তি দূর করতেই এ রিভিউ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ