অবসর বা পদত্যাগের আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরে এসে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে মনে করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্ট মিলনায়তনে বুধবার সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
তিনি বলেন, প্রধান বিচারপতি এজলাসে বসতে পারবেন না বলে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি তার শপথ ভঙ্গ করেছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে- অ্যাটর্নি জেনারেলের এমন অভিযোগের প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলন ডাকা হয় সমিতির পক্ষ থেকে। এতে প্রধান বিচারপতি এস কে সিনহার এজলাসে বসা নিয়ে মাহবুবে আলমের মন্তব্যেরও সমালোচনা করেন আইনজীবী সমিতির নেতারা।
অ্যাটর্নি জেনারেলের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত উল্লেখ করে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, উল্টো অ্যাটর্নি জেনারেলের কার্যলয়কেই একটি রাজনৈতিক দলের কার্যালয় বানানো হয়েছে।
প্রধান বিচারপতি এজলাসে বসলে আদালত অবমাননা হবে, অ্যাটর্নি জেনারেলের এ ধরনের বক্তব্য আদালত অবমাননাকর বলে অভিযোগ করেন জয়নুল আবেদীন।
অবসর বা পদত্যাগের আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরে এসে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলেও তিনি জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: