আদালত

নাজমুল হুদার সাজা কমে ৪ বছর

নাজমুল হুদা
নাজমুল হুদা

ঘুষ গ্রহণের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার ৭ বছরের সাজা কমিয়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি ভবানি প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এ রায় দেয়।

রায়ের কপি বিচারিক আদালতের পৌঁছানোর ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছে। একই অভিযোগে নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার মধ্যে যে পরিমান সাজা তিনি খেটেছেন, তাই শাস্তি হিসেবে গণ্য করা হবে বলেও হাইকোর্টের রায়ে বলা হয়েছে।

২০০৭ সালে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। একই বছর ২৭ আগস্ট নিম্ন আদালত নাজমুল হুদাকে ৭ বছর এবং সিগমা হুদাকে ৩ বছরের সাজা দেয়।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের একটি বেঞ্চ নাজমুল ও সিগমা হুদাকে খালাস দিলেও আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাইকোর্টে পুনঃশুনানিতে পাঠায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ