আদালত

২১ আগস্টে সম্পৃক্ত ছিল দেশি-বিদেশি ৫টি জঙ্গি সংগঠন

২১ আগস্ট
২১ আগস্ট

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় দেশি-বিদেশি ৫টি জঙ্গি সংগঠন সম্পৃক্ত ছিল। মামলার যুক্তিতর্ক শুনানিতে বুধবার এ তথ্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে।

আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, নৃশংস ঐ হামলায় হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদী সংগঠন-হিজবুল মুজাহিদী, তেহরিক জিহাদ ই ইসলাম, লস্করই তৈয়বা এবং মিয়ানমারের আরাকানের সলিডারিটি অর্গানাইজেশন-আরএসও জড়িত।

এসব সংগঠনসহ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআই, তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার বর্বরোচিত ঐ হামলায় সম্পৃক্ত ছিলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই ও বাংলাদেশ পুলিশ ওই ঘটনা বাস্তবায়নে ব্যবহার করেছে তৎকালীন সরকার।

রাষ্ট্রপক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক শুনানি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ