আদালত

লেকহেড গ্রামার স্কুল খুলে দেয়ার নির্দেশ

লেকহেড গ্রামার স্কুল
লেকহেড গ্রামার স্কুল

লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমণ্ডি শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দিয়েছে।

গতকাল স্কুল বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দেয়া রুলের শুনানি শেষ হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

শুনানিতে রাষ্ট্রপক্ষে লেকহেড গ্রামার স্কুল বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। পরে প্রতিবেদন ও রুলের বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে রায়ের দিন ঠিক করে হাইকোর্ট।

গত ৬ নভেম্বর গুলশান ও ধানমণ্ডির দুটি শাখাসহ লেকহেড স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সালমা জাহান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ঢাকা জেলা প্রশাসককে এই নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়েছে, সরকারের অনুমোদন না নেয়া প্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত।

এর পর গত ৯ নভেম্বর ওই স্কুল বন্ধের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে স্কুলের মালিক খালেদ হাসান মতিন ও শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে তিনটি পৃথক রিট দায়ের করা হয়। পরে ওই রিটে লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমণ্ডি শাখা বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের বৈধতা প্রশ্নে পৃথক রুল জারি করে হাইকোর্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ