আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ- জাদুঘর স্থাপন চেয়ে রিট

বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ, জাদুঘর স্থাপন এবং ৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ।

তিনি জানান, ১৯৭১ সালের ৭ মার্চে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সেই ভাষণ দিয়েছিলেন সেই জায়গাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, জাদুঘর স্থাপন ও ওই দিনটিকে ঐতিহাসিক দিবস ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছে।

আজই বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহম্মদউল্লাহর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণকে গত ৩০ অক্টোবর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড' (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ