মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের শাসসুল হোসেনসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলার বাকি ৪ আসামি হলেন: মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। এর মধ্যে ইউনুস ও ওজায়ের কারাগারে, বাকিরা পলাতক।
সোমবার এ মামলায় যুক্তিতর্ক শেষে চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন।
গত বছরের ৮ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে ওই ৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: