আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন

তারেক রহমান
তারেক রহমান

রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

এ মামলার বাকি যে তিন জন হলেন: বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, একুশে টিভির তৎকালীন সাংবাদিক কনক সারওয়ার ও মাহাথীর ফারুকী।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠন করে আগামী ১৫ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন।

এ অভিযোগ গঠনের মধ্যদিয়ে মামলার বিচারকাজ শুরু হলো।

উল্লেখ, ২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। পরে মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমানের দেয়া বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। এতে রাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উসকানি দেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগে বলা হয়েছে।

গত বছরের ৬ সেপ্টেম্বর এই মামলায় তারেক রহমান ও আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক ইমদাদুল হক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ