ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষক হাফিজ উদ্দিন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও দুই আসামির প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মামলার বিবরনীতে জানা গেছে, ২০০৪ সালের ২ নভেম্বর চরআলগী ইউনিয়নের মাইলটি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক হাফিজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। পরদিনই নিহতের স্ত্রী মোছাম্মৎ আক্তার খাতুন বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: