আদালত

ডেসটিনির ২ কর্তার আবেদন আপিলে খারিজ

 রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন
রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন

ডেসটিনির দুই শীর্ষ কর্তার জামিনের বিষয়ে সর্বোচ্চ আদালতের দেয়া শর্ত সংশোধন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, এ আদেশের ফলে দুই শীর্ষ কর্মকর্তা রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনকে জামিনে মুক্তি পেতে হলে আপিল বিভাগের শর্ত পূরণ করতে হবে।

রফিকুল আমীন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মোহাম্মদ হোসেন ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান।

তাদের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি , আইনজীবী এম মাইনুল ইসলাম।

গত ২০ জুলাই রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দেয় হাইকোর্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ