আদালত

কাফরুলের কলেজছাত্র হত্যা: দুই জনের ফাঁসি

কামরুল ইসলাম মোমিন
কামরুল ইসলাম মোমিন

রাজধানীর কাফরুলের কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলায় দুই জনের ফাঁসি ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

এর আগে গতকাল মামলার শুনানি শেষ হলে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিন জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

২০০৫ সালের সেপ্টেম্বরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে উত্তর ইব্রাহিমপুরে বাসার সামনে খুন হন মোমিন। ওইদিনই তার বাবা বাদী হয়ে মতিঝিল থানার সাবেক ওসি একেএম রফিকুল ইসলাম ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রধান আসামি ছিলেন ওসি রফিক।

ওসি রফিককে আসামির তালিকা থেকে বাদ দিয়ে ২০০৭ সালের ১৩ মে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তবে পরের বছর বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওসি রফিকসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

২০১১ সালের ২০ জুলাই ওসি রফিকসহ তিন জনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এরই মধ্যে ওসি রফিক মারা গেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ