ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা ও ভাংচুরের মামলায় ২২৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফারজানা আহমেদের কাছে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মো. শওকত হোসেন।
আসামিদের মধ্যে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. আবুল হাসেম, হরিপুর ইউনিয়নের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, হরিপুর ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও সুরুজ আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চকদার, হরিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জামালের নাম রয়েছে।
এরমধ্যে আবুল হাসেম ও আব্দুল হান্নান ছাড়া অন্যরা গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিনে বের হয়েছেন।