আদালত

আবাসিক-ভিআইপি এলাকায় রাত ১০টার হর্ন বাজানো নিষেধ

আবাসিক-ভিআইপি এলাকায় রাত ১০টার হর্ন বাজানো নিষেধ : হাইকোর্ট
আবাসিক-ভিআইপি এলাকায় রাত ১০টার হর্ন বাজানো নিষেধ : হাইকোর্ট

রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর সব ধরনের যানবানের হর্ন বাজানো ও ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া আগের একটি আদেশের ধারাবাহিকতায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদেশে স্কুল, কলেজ, হাসপাতালের পাশ দিয়ে চলার সময় হর্ন না বাজানোর নির্দেশ রয়েছে।

দেশে হাইড্রোলিক হর্নের উৎপাদন বন্ধেরও নির্দেশনা আসে হাইকোর্টের এ বেঞ্চ থেকে।

রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, হর্ন বাজানো ও গতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন বন্ধের বিষয়ে মাঠপর্যায়ে যারা কাজ করছেন,তাদের জন্য এ বিষয়ে নির্দেশনা জারি করতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহা পরিদর্শককে।

এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তাদের প্রতিবেদন দেয়ার কথা জানিয়েছে আদালত।

আদালতের এ নির্দেশনা পালনে ঢাকার কাকরাইল-মগবাজার হয়ে ময়মনসিংহ রোড এবং শাহবাগ-সায়েন্স ল্যাবেরেটরি হয়ে গাবতলী রোডে সার্ভিলেন্স টিম (তদারক দল) গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি বিষয়টি আবার শুনানিতে আসবে বলে জানান তিনি।

গত ২৩ আগস্ট এক রিট আবেদনের শুনানি শেষে রুল জারি করে হাইকোর্ট।

ওই রুলে স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজিপি, হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপি কমিশনার, ট্রাফিকের যুগ্ম কমিশনার, বিআরটিএ-এর চেয়ারম্যান, ঢাকার ট্রাফিকের চার ডিসিসহ ২০ জন বিবাদীর কাছে জবাব চেয়েছে হাইকোর্ট।

বিগত ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ বিধি এবং ২০০৬ সালের শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধি অনুসারে নির্ধারিত মাত্রার বেশি শব্দ নিয়ন্ত্রণে পদক্ষেপ এবং শব্দ দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নজরদারির নির্দেশ দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ